চাঁদপুর। রোববার ৯ সেপ্টেম্বর ২০১৮। ২৫ ভাদ্র ১৪২৫। ২৮ জিলহজ ১৪৩৯
jibon dip

সর্বশেষ খবর :

  • -
কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের মাশরুম চাষে উদ্বুদ্ধকরণ সভা
বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষকরা মাশরুম অত্যন্ত পুষ্টিকর খাবার
--------------কৃষিবিদ দিল আতিয়া পারভীন
কৃষিকণ্ঠ প্রতিবেদক
০৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০:০০
প্রিন্টঅ-অ+


চাঁদপুর সদর উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের কৃষি অফিসার কৃষিবিদ দিল আতিয়া পারভীন বলেন, মাশরুম ব্যাঙের ছাতার মতো এক ধরনের ছত্রাক জাতীয় গাছ। মাশরুম ও ব্যাঙের ছাতা দেখতে একই রকম হলেও এদের মাঝে অনেক পার্থক্য আছে। প্রাকৃতিক পরিবেশে জন্ম নেয়া কোনো কোনো মাশরুম বিষাক্ত হয় এবং সেগুলো খাওয়া যায় না। সূর্যের আলোয় প্রাকৃতিকভাবে খুব বেশি মাশরুম জন্মাতে পারে না। তাই প্রাকৃতিক উপায়ে খাবারের জন্যে বেশি করে মাশরুম পাওয়া যায় না। আমাদের দেশে অনেক স্থানে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাশরুম চাষ করা হচ্ছে। বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষকরা মাশরুম অত্যন্ত পুষ্টিকর খাবার। আমাদের দেশের অনেক জায়গায় বিশেষ করে ঢাকা, পার্বত্য চট্টগ্রাম, মধুপুর প্রভৃতি স্থানে এখন ব্যবসায়িক ভিত্তিতে মাশরুম চাষ ও বাজারজাত করা হচ্ছে। মাশরুম চাষ করে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ করার পাশাপাশি বাড়তি আয় করাও সম্ভব। মাশরুম চাষ করতে আবাদী জমির প্রয়োজন হয় না। তিনি আরো বলেন, মাশরুমে প্রচুর প্রোটিন, খনিজ পদার্থ ও ভিটামিন আছে। তাই খাদ্য হিসেবে এটা খুবই পুষ্টিকর। এর উপকারিতাসমূহ হলো : ১. রক্তে চিনির সমতা রক্ষা করে, ফলে ডায়াবেটিস রোগী এবং যারা স্থুল বা স্বাস্থ্যবান তাদের জন্য উপযুক্ত খাবার। ২. মাশরুম দেহের ক্ষয়পূরণ, হাড় গঠন ও দাঁত মজবুত করে। ৩. রক্তহীনতা, হৃদরোগ, ক্যান্সার প্রতিরোধ করে। ৪. শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আসুন আমরা নিজ বাড়ির আঙ্গিনায় বা বাসার বারান্দায় মাশরুম চাষ করে নিজের চাহিদা ও সমাজের চাহিদা পূরণ করি।



গত ৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের নিজ কার্যালয়ে তিনি মাশরুম চাষে উদ্বুদ্ধকরণ সভায় উপরোক্ত কথাগুলো বলেন।



তরপুরচ-ী ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার মোঃ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন রাজরাজেশ্বর ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার মোঃ শাহ আলম, কৃষাণী বিলকিছ বেগম, ফয়জুন্নেছাসহ অন্য কৃষাণ-কৃষাণীরা। পরে সকলের মাঝে মাশরুম চাষের জন্য স্পন্স প্যাকেট বিতরণ করা হয়।



 


হেরার আলো
বাণী চিরন্তন
আল-হাদিস

৪১-সূরা হা-মীম আস্সাজদাহ,


৫৪ আয়াত, ৬ রুকু, মক্কী


পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।


 


১৪। যখন তাদের নিকট রাসূলগণ এসেছিলেন তাদের সম্মুখ ও পশ্চাৎ হতে (এবং বলেছিলেন) তোমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত কারো না। তখন তারা বলেছিল : আমাদের প্রতিপালকের এইরূপ ইচ্ছা হলে তিনি অবশ্যই ফেরেশতা প্রেরণ করতেন। অতএব তোমরা যেসব সহ প্রেরিত হয়েছো, আমরা তা প্রত্যাখ্যান করছি।


১৫। আর আ'দ সম্প্রদায়ের ব্যাপারে এই যে, তারা পৃথিবীতে অযথা দম্ভ করতো এবং বলতো : আমাদের অপেক্ষা শক্তিশালী কে আছে? তারা কি তবে লক্ষ্য করেনি যে, আল্লাহ, যিনি তাদেরকে সৃষ্টি করেছেন, তিনি তাদের অপেক্ষা শক্তিশালী? অথচ তারা আমার নিদর্শনবলিকে অস্বীকার করতো।


দয়া করে এই অংশটুকু হেফাজত করুন


 


 


 


ফুল ফোটে ঝরে যাওয়ার জন্যে।


-চার্লস জি ব্লানডন।


 


পবিত্র হওয়াই ধর্মের অর্থ।


 


 


 


 


ফটো গ্যালারি
করোনা পরিস্থিতি
বাংলাদেশ বিশ্ব
আক্রান্ত ৭,৫১,৬৫৯ ১৬,৮০,১৩,৪১৫
সুস্থ ৭,৩২,৮১০ ১৪,৯৩,৫৬,৭৪৮
মৃত্যু ১২,৪৪১ ৩৪,৮৮,২৩৭
দেশ ২০০ ২১৩
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আজকের পাঠকসংখ্যা
৪০০৯৬৭০৫
পুরোন সংখ্যা